reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
৪০৫ বার পড়া হয়েছে

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

চুয়াডাঙ্গায় গণসংযোগে ও পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দলটির নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার এবং উচ্চ আকাঙ্ক্ষা পোষণ না করার আহ্বান জানিয়েছেন। এছাড়া কর্মীদের ঘরে বসে না থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গার শিল্পকলা মুক্তমঞ্চে এক গণসংযোগে ও পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় ছাত্রদলের সাবেক এই সভাপতি এই কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ প্রতীক পেয়েছে, তখনই তাকে বিজয়ী করেছে। তিনি এই ধানের শীষকে মাওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে নেতা তারেক রহমানের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে এই প্রতীক যুবকদের এবং এদেশের মানুষের সবচেয়ে প্রিয়।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করা বিএনপিকে নিয়ে যারা ব্যবসা করতে চেয়েছে, বাংলাদেশের মানুষ, বিশেষ করে চুয়াডাঙ্গার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দেওয়া হয়েছে : রিজভী

সাবেক এই সংসদ সদস্য জোর দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের ভোটার অধিকার, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের বাংলাদেশ রূপান্তরিত করবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে পুনরায় বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ভোট চাইতে হবে। এ দেশের প্রকৃত মালিক দেশের জনগণ, তাদের সেই মালিকানা ফিরিয়ে দিতে তাদের সমর্থন লাগবে— এটা বুঝাবেন।’ তিনি আশা প্রকাশ করেন, জনগণ আগেও যেমন ধানের শীষে ভোট দিয়েছে, এবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দিবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ওপর থেকে যখন নির্দেশ আসবে তখন সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্য দল যা বলছে তাতে কাজ হবে না। দেশের জনগণ ধানের শীষ পছন্দ করে। তাই জনগণের সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে হবে এবং ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অন্যদের মধ্যে গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কার্যকরী সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন ও বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আবু জাফর, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, মুনজুরুল জাহিদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০