reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 20 অক্টোবর 2026 ইং
৬০ বার পড়া হয়েছে

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

মামুন কৌশিক, নেত্রকোনা:

নেত্রকোনার বারহাট্টার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য বার্তা দেন।

পরিদর্শন সূচী অনুযায়ী সংসদ সদস্য পর্যায়ক্রমে উপজেলার দেউলী পূজা মন্ডপ, বড়ি পূজা মন্ডপ, বালিজুরী পূজা মন্ডপ, বরুহাটী পূজা মন্ডপ, বৃ-কালিকা পূজা মন্ডপ, কাশতলা পূজা মন্ডপ, গড়মা পূজা মন্ডপ, রামভদ্রপুর পূজা মন্ডপ, বাউসী বাজার পূজা মন্ডপ সমূহ ঘুরে দেখেন।

পরিদর্শন কালে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন পূজা মন্ডপে পৌঁছালে স্ব-স্ব পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।

মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে ধর্মের কোন ভেদাভেদ নেই। হিন্দু-মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। যে যার যার ধর্ম নির্দিধায় পালন করে যাচ্ছে। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রার্থনা হলেও এর ব্যাপকতার কারণে এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেন, এই দেশে হিন্দু ও মুসলমান একে অপরের ভাই, তাদের মধ্যে কোনো বিভেদ নেই। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার মধ্য দিয়েই যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

২

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৩

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

৬

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

৭

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

৮

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

৯

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১০

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১২

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৩

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৪

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৫

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

১৬

রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

১৮

তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টে ৪ আসামি গ্রেপ্তার

১৯

চান্দাইকোনায় ১৭ অক্টোবর তাফসিরুল কোরআন মাহফিল

২০