খবর ২৪ ঘন্টা , ডেস্ক
জানা গেছে, তাড়াশ থানা এলাকার গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে এসব বাঁশকল স্থাপন করা হয়েছে। গভীর রাতে চলাচলকারী সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারি রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিও করা হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশের বিভিন্ন বাঁশকল চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
দায়িত্ব আরও কার্যকর ও নিরাপদ করতে পুলিশ সুপার দায়িত্বে থাকা সদস্যদের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন। পাশাপাশি রাতের পাহারায় সতর্কতা অবলম্বন, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফরসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
তাড়াশ থানা সূত্র জানায়, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাঁশকল স্থাপন করে নিয়মিত নজরদারি করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন