reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 অক্টোবর 2026 ইং
২২৪ বার পড়া হয়েছে

অসহায় ময়না বেগমের চলার পথে নতুন আশার আলো, পেলেন হুইলচেয়ার

সিরাজগঞ্জের রায়গঞ্জে শারীরিক প্রতিবন্ধকতা ও অসহায়ত্বের কারণে চলাচলে দুর্ভোগ পোহানো মোছা. ময়না বেগমের জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে একটি হুইলচেয়ার। অনলাইন গণমাধ্যম ‘খবর ২৪ ঘণ্টা’-তে তাঁর অসহায়ত্বের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়িয়েছে ‘প্রচেষ্টা সবার জন্য’ সংগঠন ও ‘হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’। তাদের যৌথ উদ্যোগে চলাচলের জন্য একটি হুইলচেয়ার পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর এলাকায় ময়না বেগম ও তাঁর পরিবারের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। ‘প্রচেষ্টা সবার জন্য’ সংগঠনের সহযোগিতায় এবং ‘হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’-এর অর্থায়নে হুইলচেয়ারটি পাঠান মো. শাহবাজ খান সানি।

এ সময় উপস্থিত ছিলেন,ধানগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ফরিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হাফিজুর রহমান, জয়ানপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সমাজকর্মী শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, জয়ানপুর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: সুলতান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে ‘খবর ২৪ ঘণ্টা’য় প্রকাশিত এক প্রতিবেদনে ময়না বেগমের অসহায় জীবনযাপন ও চলাচলের কষ্টের চিত্র তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি ‘প্রচেষ্টা সবার জন্য’ সংগঠন ও ‘হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’-এর নজরে আসে। পরে তাঁর চলাচলের কষ্ট লাঘবে হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ময়না বেগম। তিনি বলেন, “পায়ের সমস্যার কারণে চলাফেরা করাই আমার জন্য সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছিল। এখন নিজের একটি হুইলচেয়ার পেয়েছি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

স্থানীয়রা জানান, ময়না বেগমের জন্য হুইলচেয়ারটি কেবল চলাচলের উপকরণ নয়, বরং স্বাভাবিক জীবনযাপনের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সহায়তা। তবে তাঁর পরিবারের আর্থিক সংকট দূর করা এবং ছেলে সুমনের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য আরও সহযোগিতা প্রয়োজন।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিকতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, গণমাধ্যম মানুষের দুর্ভোগ ও প্রয়োজনের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবনেও আশার আলো জ্বলে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

২

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৩

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

৬

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

৭

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

৮

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

৯

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১০

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১২

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৩

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৪

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৫

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

১৬

রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

১৮

তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টে ৪ আসামি গ্রেপ্তার

১৯

চান্দাইকোনায় ১৭ অক্টোবর তাফসিরুল কোরআন মাহফিল

২০