খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, রায়গঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিংড়ির ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এতে জেলি পুশ করা হয়। এতে ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। এ ধরনের অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
মৎস্য অধিদপ্তরের এ অভিযানে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন