reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 অক্টোবর 2026 ইং
৪৪৯ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেংনাই-নারুয়া সড়কের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রায়গঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—বেংনাই (পূর্বপাড়া) গ্রামের শংকর চন্দ্র সরকারের ছেলে দেবাশীষ সরকার (২১), একই এলাকার মো. হাফিজুর সরকারের ছেলে মো. সাকিরুল সরকার (২১) এবং নারুয়া (পূর্বপাড়া) গ্রামের মো. আব্দুস সামাদ মুন্সির ছেলে মো. ইউসুফ আলী (৩৮)।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে তাদের মামলার নিয়ম অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদক নির্মূলে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারিয়াকান্দিতে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

১

শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২

মোফাক-খারুলের কাঁধে নতুন দায়িত্ব, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

৩

বারহাট্টায় মোবাইল কোর্টের অভিযান, দুই বীজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

৪

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক

৫

বারহাট্টা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন এডিসি রাজস্ব মুন মুন জাহান লিজা

৬

নিরাশ্রয় চৈতালীর পাশে দাঁড়াল রায়গঞ্জ থানা পুলিশ

৭

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ গ্রেপ্তার ২

৮

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

৯

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

১০

সংবাদ প্রকাশের পরও সরেনি কাঠের গুঁড়ি, চান্দাইকোনা বিশ্বরোডে জনদুর্ভোগে ক্ষোভ

১১

তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১২

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুলতান-দুলু-মাজেদের জয়

১৩

রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

১৫

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

জামালপুরে ট্রাকচাপায় শিশুকন্যাসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩

১৭

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, বিএনপির দিনব্যাপী নানা কর্মসূচি

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জনসেবার অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী ফরহাদ রেজা: অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়

২০