reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 09 অক্টোবর 2026 ইং
১০১৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই, আটক ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ ১৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর শনাক্ত করা দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া দিগর গ্রামে প্রদীপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. সুলতান শেখ (৩২) ওই গ্রামের বারিক শেখের ছেলে। তিনি পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন কাঁচামাল কেনার উদ্দেশ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার ধুলাউড়ি হাটে যাচ্ছিলেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পথে ৩-৪ জন দুর্বৃত্ত তাঁর মুখ ও গলায় ওড়না পেঁচিয়ে অচেতন করে। এরপর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে তাঁর সঙ্গে থাকা ২ লাখ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

পরে চেতনা ফিরে পেয়ে সুলতান চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভুক্তভোগী দুজনকে শনাক্ত করলে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন আক্তার হোসেন (১৯) ও মো. রিফাত (২০) নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক দুজনই দাথিয়া দিগর গ্রামের বাসিন্দা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

২

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৩

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

৬

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

৭

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

৮

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

৯

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১০

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১২

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৩

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৪

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৫

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

১৬

রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

১৮

তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টে ৪ আসামি গ্রেপ্তার

১৯

চান্দাইকোনায় ১৭ অক্টোবর তাফসিরুল কোরআন মাহফিল

২০