খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের। মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান নির্জনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল মানুষের হাতে শাড়ি তুলে দেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা ওলামা দলের আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জনপ্রতিনিধি না হয়েও জহুরুল ইসলাম আকন্দ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সংস্কারকাজের পাশাপাশি গ্রামীণ সড়ক সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করে আসছেন বলে জানান স্থানীয়রা।
জহুরুল ইসলাম আকন্দ বলেন, মানুষের পাশে থেকে সেবা করাই তাঁর লক্ষ্য। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান তিনি।
মন্তব্য করুন