reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 09 অক্টোবর 2026 ইং
২৬৮ বার পড়া হয়েছে

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও চিকিৎসা, ২৫ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও রোগীদের চিকিৎসাসেবা দেওয়া ও প্রেসক্রিপশন করার অভিযোগে রাশীদ আহমেদ কুকি নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর চেম্বার ও চিকিৎসাসংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের আসমা বাজারের সেতুর কাছে অবস্থিত ওই ব্যক্তির চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, চেম্বারে চিকিৎসক হিসেবে নিবন্ধিত সনদ ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া ও ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি চেম্বার ও চিকিৎসাসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম বলেন, “জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সনদবিহীন চিকিৎসক এবং অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

২

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৩

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

৬

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

৭

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

৮

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

৯

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১০

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১২

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৩

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৪

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৫

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

১৬

রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

১৮

তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টে ৪ আসামি গ্রেপ্তার

১৯

চান্দাইকোনায় ১৭ অক্টোবর তাফসিরুল কোরআন মাহফিল

২০