খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গত রাতে সাড়ে ৯টার দিকে ধুবিল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুবিল ইউনিয়নে কর্মরত আনসার-ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে বিষয়টি সলঙ্গা থানা-পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। এ সময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে এক পোটলায় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের ব্যবহৃত অটোভ্যানসহ থানায় নিয়ে যায় পুলিশ।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন