মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মনতলা চরে একটি পুকুরে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পুকুরের পরিচর্যা করতে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এ সময় পানিতে বিষাক্ত গন্ধও পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে ধারদেনা নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলাম। মাছ বিক্রি করে ঋণ পরিশোধসহ সংসারের খরচ চালানোর স্বপ্ন ছিল। কিন্তু রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ করে আমার বড় ধরনের ক্ষতি করা হয়েছে। এতে আনুমানিক তিন লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তাঁর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন