reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 জুন 2026 ইং
৯৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এ সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, সাইবার অপরাধ এবং সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান। তিনি বলেন, “মাদক ও সন্ত্রাস সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।”

তিনি আরও বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিলকমল চক্রবর্তীসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুণ, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতা, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া এবং নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে কিশোর গ্যাং, মাদকাসক্তি ও অনলাইনভিত্তিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের উদ্যোগের প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

ওটি আছে, নেই ডাক্তার—অচল তাড়াশ ৫০ শয্যা হাসপাতালের অপারেশন সেবা

রায়গঞ্জে আরএফ ফুড প্রোডাক্টসকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

ফল চাষে স্বনির্ভরতার বার্তা, সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি, উল্লাপাড়ায় ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

‘আজ সবই স্মৃতি’—আবেগঘন বিদায় অনুষ্ঠানে কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লী থেকে তরুণী উদ্ধার

বেলকুচিতে অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

১০

রায়গঞ্জে লিজকৃত পুকুর নিয়ে তীব্র সংঘাত, একাধিকবার মাছ লুটের অভিযোগ

১১

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার চাঞ্চল্যকর মোড়, দুই আসামি ঢাকায় গ্রেফতার

১২

তাড়াশে পুকুর খননের আড়ালে জমি দখল ও মাছ আত্মসাতের অভিযোগ

১৩

রায়গঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৪

সলঙ্গায় রহস্যজনক মৃত্যু, সেতুর নিচ থেকে উদ্ধার আব্দুস সালামের মরদেহ

১৫

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

রায়গঞ্জে এক রাতে দুই গোয়ালঘরে হানা, ৫ গরু চুরি

১৭

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি, কঠোর বার্তা দিলেন ওসি আহসানুজ্জামান

১৮

রায়গঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা

১৯

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত

২০