reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 17 জুন 2026 ইং
৯৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে লিজকৃত পুকুর নিয়ে তীব্র সংঘাত, একাধিকবার মাছ লুটের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে লিজকৃত একটি পুকুর নিয়ে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। একাধিকবার পুকুর থেকে মাছ লুট ও বিক্রির অভিযোগ উঠেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামের মৃত ইজ্জত হাজীর পুত্র সিরাজুল ইসলাম ৮৭ শতক আয়তনের একটি পুকুর ০১/০৮/২০২৫ তারিখে পাঁচ বছরের জন্য পাশ্ববর্তী ইচলা গ্রামের বেলাল হোসেনের নিকট লিজ প্রদান করেন। চুক্তি অনুযায়ী বেলাল হোসেন এক বছরের জন্য ৯০ হাজার টাকা পরিশোধ করে পুকুরে মাছ চাষ শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, গত ০৪/০৫/২০২৬ তারিখে শ্যামনাই গ্রামের নওয়াজ আলী পুকুর থেকে মাছ ধরতে শুরু করেন। এসময় বাধা দিলে তিনি ৩ লাখ টাকা দাবি করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করেন লিজগ্রহীতা বেলাল হোসেন।

পরবর্তীতে ১৩/০৬/২০২৬ তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, নওয়াজ আলী পুনরায় পুকুর থেকে মাছ ধরছেন বলে স্থানীয়রা জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

ভুক্তভোগী বেলাল হোসেন অভিযোগ করে বলেন, পাঁচ বছরের লিজকৃত পুকুরে প্রায় ৫০ লাখ টাকার মাছের রেণু-পোনা মজুদ করা হয়েছিল। কিন্তু নওয়াজ আলী একাধিকবার পুকুর থেকে মাছ ধরে বিক্রি করেছেন, এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

অন্যদিকে পুকুর মালিক সিরাজুল ইসলামের প্রতিনিধি জানান, বেলাল হোসেন পুকুর লিজ নেওয়ার পর মালিকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ না করায় মাছ বিক্রি করে টাকা আদায় করা হচ্ছে বলে দাবি করা হয়।

স্থানীয় বাসিন্দা এরশাদ আলী, জাকারিয়া ও জয়নাল আবেদিন মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০