reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 17 জুন 2026 ইং
৮৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার চাঞ্চল্যকর মোড়, দুই আসামি ঢাকায় গ্রেফতার

সিরাজগঞ্জে বহুল আলোচিত গণধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে ঢাকায় পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ এ অভিযানে অংশ নেয় র‍্যাব-১২, র‍্যাব-৪ এবং র‍্যাব-২ ।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৬ জুন বিকেলে সিরাজগঞ্জ সদর থানার কড্ডা রেলস্টেশন এলাকা থেকে এক নারীকে অটোভ্যানে তুলে চারজন অজ্ঞাত ব্যক্তি অপহরণ করে। পরে সায়েদাবাদ ইউনিয়নের ইকোনমিক জোন সংলগ্ন নির্জন জঙ্গলে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ৭ জুন ভিকটিম সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৪/২০২৬ (জিআর-২০২/২০২৬)। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাবের বিশেষ গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় ১৫ জুন ঢাকার সাভার থানাধীন ইমান্দিপুর রানাপ্লাজা এলাকা থেকে মো. রাসূল (২০)-কে গ্রেফতার করা হয়। এরপর ১৭ জুন শেরেবাংলা নগর থানার তালতলা এলাকা থেকে মো. দূর্জয় সরকার (২০)-কে আটক করা হয়।

গ্রেফতারকৃত দু’জনই সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০