reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 17 জুন 2026 ইং
১১১ বার পড়া হয়েছে

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের প্রথম সেতুর নিচ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরিচয় শনাক্তে আশপাশের থানাসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে অবহিত করা হয়েছে।”

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয়দের কেউ মরদেহটি সম্পর্কে তথ্য জানলে সলঙ্গা থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০