reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 জুন 2026 ইং
৬৯১ বার পড়া হয়েছে

চান্দাইকোনায় প্রকাশ্যে যুবক অপহরণ, দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক যুবককে অপহরণ করে দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


মামলার বাদী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মো. শাহজাহান সেখ। তিনি অভিযোগ করেন।

গত ২ জুন বিকেল ৫টার দিকে তার নাতনি হামিয়া খাতুন (১৭) ও ছেলে ইয়াছিন আরাফাত (১৯) চান্দাইকোনা পাবনা বাজারের হাইস্কুল রোড এলাকায় একটি দোকান থেকে এসএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা আনতে যান। এ সময় অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ঘিরে ধরে এবং মোবাইল ফোন কেড়ে নেয়।


এজাহার সূত্রে জানা যায়, একপর্যায়ে কয়েকজন অভিযুক্ত হামিয়া খাতুনকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখে। অন্যদিকে কাব্য খান ও ছাহিল সেখসহ কয়েকজন ইয়াছিন আরাফাতকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে চান্দাইকোনা শ্মশানঘাট এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।


অভিযোগে আরও বলা হয়, মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ইয়াছিন আরাফাতকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্বজনদের সঙ্গে যোগাযোগের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়।


ঘটনার পর আহত ইয়াছিন আরাফাতকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।


মামলায় কাব্য খান (১৯), ছাহিল সেখ (১৯), লাবিব (১৯) ও নীরব (১৯)-কে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় মো. আরিফুল ইসলাম, মো. আইয়ুব আলী সেখ ও মো. হাফিজুর রহমানসহ একাধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।


বাদী তার এজাহারে উল্লেখ করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং অভিযুক্তদের পক্ষ থেকে আপসের আশ্বাস দেওয়ায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।


এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


পুলিশ সূত্রে জানা গেছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০