reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 19 জুন 2026 ইং
২৩ বার পড়া হয়েছে

সলঙ্গায় মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতাল-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ রোডের নাটোর রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হাসপাতালের হলরুমে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রকৌশলী সোলাইমান হোসেনের সভাপতিত্বে এবং মো. নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. আব্দুস সাত্তার সুলতান। বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম আকন্দ, সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুর রউফ এবং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা।

স্বাগত বক্তব্যে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. জাহিদ হাসান শুভ বলেন, “গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আন্তরিক সেবার মাধ্যমে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা প্রদান করে এলাকার মানুষের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “রোগীদের সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট থাকবে। ভবিষ্যতে আরও বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর পরিকল্পনাও রয়েছে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাটিকুমরুল ও আশপাশের এলাকার মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালটি স্থানীয় জনগণের জন্য চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে হাসপাতালের সার্বিক সফলতা, রোগীদের সুস্বাস্থ্য এবং এলাকার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, সিরাজগঞ্জ রোডের নাটোর রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় জনগণের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

ওটি আছে, নেই ডাক্তার—অচল তাড়াশ ৫০ শয্যা হাসপাতালের অপারেশন সেবা

রায়গঞ্জে আরএফ ফুড প্রোডাক্টসকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

ফল চাষে স্বনির্ভরতার বার্তা, সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি, উল্লাপাড়ায় ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

‘আজ সবই স্মৃতি’—আবেগঘন বিদায় অনুষ্ঠানে কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লী থেকে তরুণী উদ্ধার

বেলকুচিতে অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

১০

রায়গঞ্জে লিজকৃত পুকুর নিয়ে তীব্র সংঘাত, একাধিকবার মাছ লুটের অভিযোগ

১১

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার চাঞ্চল্যকর মোড়, দুই আসামি ঢাকায় গ্রেফতার

১২

তাড়াশে পুকুর খননের আড়ালে জমি দখল ও মাছ আত্মসাতের অভিযোগ

১৩

রায়গঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৪

সলঙ্গায় রহস্যজনক মৃত্যু, সেতুর নিচ থেকে উদ্ধার আব্দুস সালামের মরদেহ

১৫

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

রায়গঞ্জে এক রাতে দুই গোয়ালঘরে হানা, ৫ গরু চুরি

১৭

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি, কঠোর বার্তা দিলেন ওসি আহসানুজ্জামান

১৮

রায়গঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা

১৯

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত

২০