reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 জুন 2026 ইং
২৬৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে হিলফুল ফুজুল ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন

মোঃ আসাদুল্লাহ (চৌহালী) সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা চরাঞ্চলসংলগ্ন উমারপুর ইউনিয়নের পাথরাইল এলাকায় সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন হিলফুল ফুজুল ঐক্য পরিষদ-এর নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) মাগরিবের নামাজের পর পাথরাইল বাজার সংলগ্ন নবনির্মিত কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংগঠনের সভাপতি মুফতি আব্দুর রহিম উদ্বোধনী বক্তব্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেম ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা আব্দুল আউয়াল (দা.বা.)। তিনি সংগঠনের মানবকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. মঞ্জু সরকার, মুফতি রফিকুল ইসলাম আজাদ, মো. হান্নান মণ্ডল, মো. মোস্তফা মোল্লা, মো. আব্দুল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, হিলফুল ফুজুল ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ মোনাজাতে আলহাজ মাওলানা মো. আব্দুল আউয়াল মহান আল্লাহ তাআলার দরবারে সংগঠনের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, “আল্লাহ তাআলা যেন হিলফুল ফুজুল ঐক্য পরিষদকে দ্বীন, সমাজ ও মানবতার কল্যাণে নিবেদিত থেকে কাজ করার তাওফিক দান করেন এবং সংগঠনটিকে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হিসেবে কবুল করেন।”

সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়ায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০