reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 জুন 2026 ইং
২২৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

বুধবার (৩ জুন) র‌্যাব-১২, সিরাজগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে ভিকটিম শিশুটি প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা মো. শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়িতে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত শান্ত পলাতক ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২-এর দিকনির্দেশনায় বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক আসামি মো. শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০