reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 17 জুন 2026 ইং
১১২ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি, কঠোর বার্তা দিলেন ওসি আহসানুজ্জামান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দেড়াগাতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন”, “মাদক বিক্রেতা ও সেবনকারীকে আইনের হাতে তুলে দিন”, “মাদকমুক্ত সমাজ গড়ি”সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। র‍্যালির মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও মাদকের কুফল সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম ডাবলু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. আলী জিন্নাহ এবং দপ্তর সম্পাদক মো. আব্দুর রাকিব খান।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০