reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 18 জুন 2026 ইং
১০৬ বার পড়া হয়েছে

বেলকুচিতে অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পরিবেশ দূষণরোধ ও অবৈধ শিল্পকারখানার কার্যক্রম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং একটি কারখানা বন্ধ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেলকুচি উপজেলার দৌলতপুর মতি মার্কেট এলাকা, শেরনগর ও চালা অফিস পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দৌলতপুর মতি মার্কেট এলাকার ভাই ভাই প্রসেস মিল, শেরনগর এলাকার আব্দুর রশীদ ডাইং এবং চালা অফিস পাড়া এলাকার শিল্পী প্রসেস মিলসততা প্রসেস মিল নামক অবৈধ কারখানা পরিদর্শন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অভিযানে পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে দুই কারখানাকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একটি কারখানাকে ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়। অপর একটি কারখানা বন্ধ থাকায় সেখানে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

অভিযান চলাকালে বেলকুচি থানা পুলিশের সদস্য, আনসার বাহিনী, পল্লী বিদ্যুতের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০