খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সরোয়ার হোসেন বলেন, চলতি অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন তিনি। ওই প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ তাঁর। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার (২৬ অক্টোবর) ইউনিয়ন পরিষদে সচিব, প্যানেল চেয়ারম্যান ও এক সাংবাদিকের উপস্থিতিতে তাঁকে মারধর, অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়। পরে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সরোয়ার হোসেন আরও অভিযোগ করেন, তাঁকে হত্যার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। এ সময় তিনি সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সরোয়ার হোসেন। এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে সিরাজুল ইসলাম তোতা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, বিষয়টি স্থানীয় বিএনপি নেতারা মীমাংসার দায়িত্ব নিয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন