খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মো. সাঈদ ইসলামের ছেলে মো. তৌফিক সরকার বাবু এবং মীরের দেউলমুড়া গ্রামের মৃত মহরম সরকারের ছেলে মো. আব্দুল পাখি।
এ ছাড়া রায়গঞ্জ থানার ৯ অক্টোবর ২০২৬ তারিখের ০৪ নম্বর মামলার আসামি সজীব কুমার দাশ (২০), আক্তার সেখ (২০) ও রিফাত সেখ (২১) গ্রেপ্তার হয়েছেন। তাঁরা উপজেলার দাঁতিয়া বেনীমাধব দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। সজীব কুমার দাশের বাবা গনেশ চন্দ্র দাশ, আক্তার সেখের বাবা সিরাজ সেখ এবং রিফাত সেখের বাবা আব্দুল মজিদ সেখ।
পুলিশ সূত্রে জানা যায়, তৌফিক সরকার বাবু জিআর-৩৮৭/২৫ (সিরাজ) মামলার আসামি এবং আব্দুল পাখি জিআর সাজা-১২৪/১৯ (রায়) মামলার আসামি। অপর তিনজন রায়গঞ্জ থানার ০৪/২৬ নম্বর মামলার আসামি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন