খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানার পুলিশের একটি পিকআপ ভ্যান জরুরি সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে রামেশ্বরপুর এলাকার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ গাড়িটির একটি টায়ার পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কের পাশের খাদে নেমে যায়। তবে চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং গাড়িতে থাকা পুলিশ সদস্যরা অক্ষত থাকেন।
দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা বিকল্প ব্যবস্থায় তাঁদের নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে চলে যান। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির চাকা পাংচার হওয়ায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। পুলিশের নিয়মিত ও জরুরি দায়িত্ব পালন স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
মন্তব্য করুন