খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গ্রেপ্তার মহিদুল শেখ ওরফে মোবারক শেখ উপজেলার বড়াইল গ্রামের মোঃ ফজর আলী শেখের ছেলে। তিনি সিআর-১৯৮৮/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করার জন্য প্রয়োজনীয় পুলিশি পাহারায় সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে মহিদুল শেখ ওরফে মোবারক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন