reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 অক্টোবর 2026 ইং
২৭১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে সন্ধ্যায় ব্রিজের পাশে অচেতন যুবক, উদ্ধার করে হাসপাতালে নিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ব্রিজের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ধানগড়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের নাম মো. ইমরান ইসলাম (২৭)। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. হেদায়াতুল ইসলামের ছেলে। তার ডাকঘর পীরাহাটি, থানা ধুনট, জেলা বগুড়া।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ধানগড়া ব্রিজের পাশে ইমরান ইসলামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ধানগড়া ব্রিজের পাশে এক যুবক অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার অচেতন হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এদিকে, কী কারণে ইমরান ইসলাম ধানগড়া ব্রিজের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তার অচেতন হওয়ার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারিয়াকান্দিতে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

১

শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২

মোফাক-খারুলের কাঁধে নতুন দায়িত্ব, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

৩

বারহাট্টায় মোবাইল কোর্টের অভিযান, দুই বীজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

৪

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক

৫

বারহাট্টা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন এডিসি রাজস্ব মুন মুন জাহান লিজা

৬

নিরাশ্রয় চৈতালীর পাশে দাঁড়াল রায়গঞ্জ থানা পুলিশ

৭

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ গ্রেপ্তার ২

৮

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

৯

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

১০

সংবাদ প্রকাশের পরও সরেনি কাঠের গুঁড়ি, চান্দাইকোনা বিশ্বরোডে জনদুর্ভোগে ক্ষোভ

১১

তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১২

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুলতান-দুলু-মাজেদের জয়

১৩

রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

১৫

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

জামালপুরে ট্রাকচাপায় শিশুকন্যাসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩

১৭

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, বিএনপির দিনব্যাপী নানা কর্মসূচি

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জনসেবার অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী ফরহাদ রেজা: অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়

২০