reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 20 এপ্রিল 2026 ইং
৭১ বার পড়া হয়েছে

বগুড়ায় দিনব্যাপী প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় দিন ব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি দল সব সময় জনগণের সুখ দুঃখের পাশে দাঁড়াই। ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের চিন্তা ভাবনা করে কাজ করে যাচ্ছে। এদেশের বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবং নারী সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন বিগত সরকারের শাসন আমলে দেশের ব্যাপক অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানকালে উপরোক্ত কথাগুলি বলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, এম পি কাজী রফিক, মোরশেদ মিল্টন, রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নসিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী রোকনুজ্জামান তালুকদার, সুবিধাভোগীদের মধ্য বক্তব্য রাখেন শ্রীমতি ভারতি রানী, বাবলি বেগম প্রমুখ। শেষে প্রধান অতিথি সুবিধাভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এর পূর্বে প্রধানমন্ত্রী বগুড়াকে সিটি ঘোষণা, সেন্ট্রাল মসজিদ উদ্বোধন, শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে বাগবাড়ি গ্রাম হাসপাতালে স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্বোধন, ও নশিপুর ইসামতি নদী খনেনর উদ্বোধন করেন। বিকেল ৫টায় আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভায় নেতা কর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রায়গঞ্জে মাদক নির্মূল কমিটির হাতে ইয়াবাসহ যুবক আটক

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান পেলেন ‘বেস্ট অ্যাডিশনাল এসপি’ অ্যাওয়ার্ড

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

১০

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

১১

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

১২

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

১৩

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১৪

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১৫

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৭

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

২০