reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 28 এপ্রিল 2026 ইং
৯০ বার পড়া হয়েছে

মামলার আসামী হয়ে থানায় তদবির করতে গিয়ে বিএনপি নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ‌ের তাড়া‌শে ক্ষমতার দাপট দে‌খি‌য়ে মামলার প্রধান আসামী হ‌য়ে থানায় এ‌সে মামলা সংক্রান্ত বিষয়‌ে পু‌লি‌শের সা‌থে কথা বলার চেষ্টা কর‌ছি‌লেন বিএন‌পির এক নেতা। বিষয়‌টি টের পে‌রে তাৎক্ষণ‌িকভা‌বে ওই বিএন‌পির নেতাকে গ্রেফতার কর‌লেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌বিবুর রহমান। গ্রেফতারকৃত বিএন‌পির নেতা হ‌লেন, তালম ইউ‌নিয়ন বিএন‌পির ২নং ওয়ার্ড‌ের সা‌বেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। ‌তি‌নি গাবরগা‌ড়ি গ্রা‌মের বা‌সিন্দা।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌বিবুর রহমান।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৭এপ্রিল) উপজেলার গারবগাড়ি জামে মসজিদ কমিটির লোকজন কর্তৃক চাষ করা পুকুর থেকে ওই ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মো.এনামুল হক ও বিএনপির ২নং নম্বরওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তাদের১৫ থেকে ১৮ অনুসারী জোরপূর্বক প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নেন।যা প্রতিবাদে ১৮ এপ্রিল মসজিদ কমিটির লোকজন গ্রামে একটি মানববন্ধনের আয়োজন করেন। আর মানববন্ধনে ওই দুই নেতা বাধা দেন। যা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ ১৮ জন গুরুতর আহত হন।

যে ঘটনায় গত ২১ এপ্রিল মসজিদ পক্ষের গ্রাম্য প্রধান মো. তোজ্জামেল হোসেন বাদী হয়ে সিরাজগঞ্জ মোকাম আমলী আদালতে আব্দুর রাজ্জাক, এনামুলহকসহ ১০ জনকে আসামী একটি মামলা দায়ের করেন। সে মামলার প্রধান আসামীই বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

অপরদিকে মামলার আসামী হয়ে থানায় তদবির করতে গিয়ে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের গ্রেফতার খবর জানা জানির পর জনৈক্য এলাবাসী মন্তব্য করেন “এ যেন সেরের উপর সোয়া সের”। তারা এ জন্য পুলিশকেও ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীর জানাজা সম্পন্ন

১

রায়গঞ্জে অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম

২

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৩

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

৪

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

৫

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৮

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৯

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

১০

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

১৩

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

১৪

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১৬

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১৭

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৮

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৯

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

২০