খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার গভীর রাতে, প্রায় ১টার দিকে সালাম শিকদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় পরিবারের পাঁচ সদস্য ঘরের ভেতরে আটকা পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরের প্রধান দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল। এমন ভয়াবহ পরিস্থিতিতেও সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম। নিজেদের জীবনের কথা না ভেবে তাঁরা জানালার গ্রিল ও কাঠামো ভেঙে একে একে দুই মেয়ে ও এক নাতিকে বাইরে বের করে দেন।
তবে সন্তানদের নিরাপদে পাঠাতে সক্ষম হলেও নিজেরা আর বের হতে পারেননি। আগুনের ভয়াবহ শিখায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং এতিম শিশুদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
এদিকে জানিয়েছে, এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুরো রাধানগর গ্রামে এখন শোকের মাতম। এলাকাবাসীর ভাষ্য, সন্তানদের জীবন বাঁচাতে বাবা-মায়ের এমন আত্মত্যাগ বিরল। তাঁদের এই বীরত্বপূর্ণ মৃত্যু দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন