reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 জুন 2026 ইং
১০৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের উদ্যোগে এবং কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর এলাকায় ২টি এবং কাজিপুর উপজেলায় ৫টিসহ মোট ৭টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্য সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়।

অভিযানকালে ২ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত ৪টি মাটির কলকি জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে একজন আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অপর আসামিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মামলায় প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আছাদুল হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” স্লোগান বাস্তবায়নে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১০

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১১

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১২

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৩

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৫

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

১৬

রায়গঞ্জে প্রয়াত এমপি মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

১৭

চান্দাইকোনায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা

১৮

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন

১৯

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহিদের কবর জিয়ারত

২০