reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 সেপ্টেম্বর 2026 ইং
৭১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন—মো. রমজান আলী, পিতা- মো. আয়েন উদ্দিন, সাং- চান্দাইকোনা, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ এবং নবা চন্দ্র বসাক (৬৫), পিতা- মৃত ভরত চন্দ্র বসাক, মাতা- মৃত বেনু বালা বসাক, সাং- ভুইয়াট, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নং-০২, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬-এর আসামি মো. রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নবা চন্দ্র বসাক রায়গঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-১২০, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬-এর এজাহারভুক্ত আসামি।

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুজনকেই চালানমূলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীর জানাজা সম্পন্ন

১

রায়গঞ্জে অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম

২

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৩

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

৪

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

৫

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৮

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৯

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

১০

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

১৩

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

১৪

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১৬

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১৭

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৮

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৯

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

২০