reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 অক্টোবর 2026 ইং
৮১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামান।

চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মাদকাসক্ত বন্ধু বা সহপাঠীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে মাদককে না বলে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তারা।

এ সময় বক্তারা তরুণ প্রজন্মের উদ্দেশে ‘নেশা ছেড়ে কলম ধরে’ স্লোগানে মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

৩

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৪

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

৫

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

৬

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৭

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৮

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৯

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১০

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

১১

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

১২

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

১৩

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১৪

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১৬

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৭

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৮

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৯

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

২০