খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল খাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজাপুর গ্রামের মৃত মালু খার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় মামলা নম্বর-১৪ দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় করা হয়েছে।
গ্রেপ্তার সাইফুল খাকে একই দিন বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মামলাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন