খবর ২৪ ঘন্টা , ডেস্ক
অভিযোগে অভিযুক্তরা হলেন—নয়াপাড়া রশীদপুর গ্রামের মৃত হবি মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (২২), মো. আলহাজ ভূঁইয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩৩), মো. আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে তুহিন হোসেন (১৮), মৃত শামসুল হকের ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবক নয়াপাড়া রশীদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে স্থানীয় একটি দোকানের পাশে অবস্থানকালে অভিযুক্তরা কৌশলে তাকে পাশের একটি নির্জন বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে কয়েকজন মিলে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তদের কয়েকজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। ভুক্তভোগীর ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ‘ইমু’ অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর এক আত্মীয়ের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মিলন হোসেন বলেন, “ঘটনার পর পারিবারিকভাবে ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গত ২৮ সেপ্টেম্বর সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন