reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 08 অক্টোবর 2026 ইং
৬৬ বার পড়া হয়েছে

রায়গঞ্জের ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চাল, সঙ্গে নগদ সহায়তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯৩টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ৫৫ দশমিক ৮ টন চালের সরবরাহ আদেশ (ডিও) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে চালের ডিও তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকারের নেতৃত্বে উপজেলার ৯৩টি পূজামণ্ডপের প্রতিনিধিরা চালের ডিও গ্রহণ করেন। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এতে ৯৩টি মণ্ডপের জন্য মোট ৫৫ হাজার ৮০০ কেজি বা ৫৫ দশমিক ৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

এদিকে সংসদ সদস্য মো. আয়নুল হকের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। এ হিসাবে ৯৩টি মণ্ডপে মোট নগদ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার টাকা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ ও সহসভাপতি সঞ্জয় চন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

৩

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৪

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

৫

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

৬

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৭

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৮

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৯

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১০

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

১১

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

১২

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

১৩

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১৪

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১৬

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৭

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৮

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৯

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

২০