reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 অক্টোবর 2026 ইং
১০৮ বার পড়া হয়েছে

বারহাট্টায় জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সরকারি দপ্তরগুলোর প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, “জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব। তাই মাঠপর্যায়ে জনসেবা আরও জোরদার করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইন, উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান এবং বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

১০

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

১১

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

১২

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১৩

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১৫

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৬

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৭

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৮

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

১৯

রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০