reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 অক্টোবর 2026 ইং
৭৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জে কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিয়ে বন্ধে সচেতনতার আহ্বান

কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো জরুরি। বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অল্প বয়সে বিয়ে একটি শিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তাঁরা বলেন, উপযুক্ত পরিবেশ ও সমান সুযোগ পেলে কন্যাশিশুরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

১০

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

১১

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

১২

জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার

১৩

সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

ওয়াজ মাহফিলে আর যাওয়া হলো না নাছার আলীর, পথে ঝরল প্রাণ

১৫

রায়গঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

১৬

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন, পুড়ে ছাই চালকের জীবিকার অবলম্বন

১৭

পুরোনো অভিজ্ঞতা নিয়ে নতুন লড়াইয়ের প্রত্যাশা, আবারও চেয়ারম্যান হতে চান জব্বার সরকার

১৮

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ

১৯

রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০