reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 অক্টোবর 2026 ইং
১৬৭ বার পড়া হয়েছে

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ছেলের মৃত্যুর প্রায় এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ছেলে মারা যাওয়ার পর দুপুরে তাঁর মরদেহ কবরস্থানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান মা। পরে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা ও ছেলেকে। মর্মান্তিক এ ঘটনায় বেতুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে ভেঙে পড়েন। পরে দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নেওয়া হয়।

এরপর দুপুর সোয়া ১টার দিকে তাঁর মা তারা বানু (৭৭) মারা যান। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরেই মায়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, “বিষয়টি দুঃখজনক।”

একই দিনে মা ও ছেলের মৃত্যুতে বেতুয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে স্বজন ও প্রতিবেশীরা তাঁদের বাড়িতে ভিড় করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারিয়াকান্দিতে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

১

শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২

মোফাক-খারুলের কাঁধে নতুন দায়িত্ব, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

৩

বারহাট্টায় মোবাইল কোর্টের অভিযান, দুই বীজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

৪

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক

৫

বারহাট্টা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন এডিসি রাজস্ব মুন মুন জাহান লিজা

৬

নিরাশ্রয় চৈতালীর পাশে দাঁড়াল রায়গঞ্জ থানা পুলিশ

৭

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ গ্রেপ্তার ২

৮

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

৯

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

১০

সংবাদ প্রকাশের পরও সরেনি কাঠের গুঁড়ি, চান্দাইকোনা বিশ্বরোডে জনদুর্ভোগে ক্ষোভ

১১

তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১২

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুলতান-দুলু-মাজেদের জয়

১৩

রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

১৫

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

জামালপুরে ট্রাকচাপায় শিশুকন্যাসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩

১৭

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, বিএনপির দিনব্যাপী নানা কর্মসূচি

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জনসেবার অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী ফরহাদ রেজা: অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়

২০