মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ,প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নিয়মিত পাঠদান এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রসারে করণীয় বিষয়গুলো নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয় তুলে ধরেন।#
মন্তব্য করুন