reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 14 নভেম্বর 2026 ইং
১৬৪ বার পড়া হয়েছে

শেরপুরে জমি দখল করে ধান কাটায় আব্দুস সালামের বিরুদ্ধে থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক জমি দখল করে রোপণ করা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুস সালাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মোছা. জরিনা বেগম শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকনশী মৌজায় অবস্থিত ৬৬ শতাংশ জমি জরিনা বেগমকে তাঁর বাবা উইল করে দেন। অভিযোগকারীর দাবি, ওই জমির মালিকানা তিনি ও তাঁর বোন মোছা. আমিনা খাতুন ২০১৮ সালের ১১ জানুয়ারি দলিলমূলে লাভ করেন। এরপর থেকে তাঁরা জমিটি ভোগদখল করে আসছিলেন।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমিটি দখলের উদ্দেশ্যে অভিযুক্ত আব্দুস সালাম বিভিন্ন সময় তাঁদের ওপর চাপ সৃষ্টি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে অভিযোগকারী ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতে অভিযোগ দায়ের করলে আদালত তাঁদের পক্ষে রায় দেন বলে দাবি করেন তিনি।

গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে আব্দুস সালামসহ কয়েকজন সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে রোপণ করা ধান কেটে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও মারধরের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।


জরিনা বেগমের দাবি, জমির ধান কেটে নিয়ে যাওয়ায় তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। জোরপূর্বক ধান কেটে নেওয়ার ঘটনা সত্য হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০