reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 নভেম্বর 2026 ইং
১৬২ বার পড়া হয়েছে

পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মামুন খান, জনসমর্থন পাওয়ার প্রত্যাশা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা ও রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মামুন খান। বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন তিনি। তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মামুন খানকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা চলছে। বিশেষ করে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং কর্মীবান্ধব নেতৃত্বের বিষয়টি সামনে এনে তাঁর সমর্থকেরা প্রচারণা চালাচ্ছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়ে মো. মামুন খান বলেন, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের সাধারণ মানুষ এখনো শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছেন। ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি অভিযোগ করে বলেন, অতীতের জনপ্রতিনিধিদের অদক্ষতা, দুর্নীতি ও অনিয়মের কারণে ইউনিয়নের মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ঘাটতি রয়ে গেছে।

মামুন খান আরও বলেন, ইউনিয়ন পরিষদে সেবার গতিশীলতা ফিরিয়ে আনতে হলে সৎ, দক্ষ, যোগ্য, ত্যাগী ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তাঁরা আগামী নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন বলে তিনি আশাবাদী।

নিজের নির্বাচনী প্রত্যাশার কথা তুলে ধরে সাবেক এই ছাত্রনেতা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি আগ্রহী। জনবিচ্ছিন্ন নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।

তিনি বলেন, জনগণ তাঁদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করলে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নিজের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করবেন।

মামুন খান বলেন, ‘আমি জনপ্রতিনিধি নয়, জনগণের সেবক হতে চাই। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পাঙ্গাসী ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০