খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বৈটখোর এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘জান্নাতি কিন্ডার গার্ডেন স্কুলে’ নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টিতে ২০২৭ শিক্ষাবর্ষে প্লে-গ্রুপ থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে।
শেরপুর উপজেলার ওয়াইফাই মোড় (বৈটখোর, সীমাবাড়ী) এলাকায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষসহ পুরো ক্যাম্পাসকে সার্বক্ষণিক সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতায় রাখা হবে।
ভর্তি কার্যক্রম ও অভিভাবক সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সীমাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আফতাব হোসেন তালুকদার, জান্নাতি কিন্ডার গার্ডেন স্কুল এর পরিচালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাকারিয়া আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কেএম ফজলে রাব্বি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান সুমন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— জান্নাতি কিডস গার্ডেন স্কুলের উপদেষ্টা ও সাবেক সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ শেখ, বৈটখোর এহিয়া উল উলুম দাখিল মাদ্রাসার কাজী মুহাম্মদ আলমগীর হোসাইন, বৈটখোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহারুল ইসলাম, দানঘড়া কামিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. আব্দুল মান্নান এবং সার্জেন্ট (অব.) মো. ইলিয়াস সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে এই ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে।
সন্তানের শিক্ষাজীবনের সুন্দর সূচনা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষার বিষয়টি বিবেচনায় রেখে, আগ্রহী সকল অভিভাবককে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য বিনীত আহ্বান জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
মন্তব্য করুন