খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গ্রেফতারদের মধ্যে দুজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, একজন ইয়াবা ও দেশীয় অবৈধ অস্ত্রসহ গ্রেফতার নারী এবং অপরজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার দুজন হলেন মো. আব্দুল লতিফ ও বেনজির আহম্মেদ। ইয়াবা ও দেশীয় অবৈধ অস্ত্রসহ গ্রেফতার নারী হলেন মোছা. স্মৃতি ইসলাম হাওয়া। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন মো. সজিব হোসেন শুভ।
তাড়াশ থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে তাড়াশ থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জরুরি প্রয়োজনে তাড়াশ থানা পুলিশের ডিউটি অফিসারের ০১৩২০-১২৯৬৯৯ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন