reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 নভেম্বর 2026 ইং
১৩৬ বার পড়া হয়েছে

তাড়াশে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় বিএনপির মনোনয়ন তুললেন মাসুদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮ নম্বর দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ। এ সময় শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা ও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে সকাল থেকেই দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান মোয়াজ্জেম হোসেন মাসুদ। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেন মাসুদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে তিনি দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় কারাবরণও করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোয়াজ্জেম হোসেন মাসুদ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “দলের দুঃসময়ে সবসময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। দল আমাকে মূল্যায়ন করলে দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায়, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে দেশীগ্রাম ইউনিয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় উন্নয়নের নতুন উদ্যোগ, একসঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন এমপি

১

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ

২

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

৩

তাড়াশে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় বিএনপির মনোনয়ন তুললেন মাসুদ

৪

তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার

৫

রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী

৬

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

৭

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

৮

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৯

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

১১

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

১২

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

১৩

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

১৪

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৫

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১৬

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১৭

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১৮

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৯

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

২০