reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 নভেম্বর 2026 ইং
৮২ বার পড়া হয়েছে

তাড়াশে কাজীর বিরুদ্ধে কাবিননামায় জালিয়াতি ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে বিয়ের সময় বয়স না হওয়ায় কাবিননামায় ফাঁকা রাখা টাকার ঘরে পরবর্তীতে অতিরিক্ত অর্থ বসিয়ে মামলা করার অভিযোগ উঠেছে এক কাজীর বিরুদ্ধে। অভিযুক্ত কাজী মোবারক হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী উম্মে হাবিবা সুমিকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং নতুন করে মামলা করতে চাপ দেওয়ার পাশাপাশি ৫ লাখ টাকা দাবি করার অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী উম্মে হাবিবা সুমি জানান, ২০১৭ সালে তাড়াশ উপজেলার উলিপুর গ্রামের আকসেদ আলীর ছেলে মোতাবেক হোসেনের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়। সে সময় তাঁর বিয়ের বয়স না হওয়ায় দেড় লাখ টাকা দেনমোহরের ঘরটি কাবিননামায় ফাঁকা রাখা হয়েছিল। বিয়েটি পড়ান তাঁর আপন চাচা কাজী মোবারক হোসেন। পরবর্তীতে ২০১৮ সালে প্রথম স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়।

সুমির অভিযোগ, বিবাহবিচ্ছেদের পর প্রথম স্বামী দেনমোহরের টাকা পরিশোধ না করায় তাঁর চাচা কাবিননামায় জালিয়াতি করে দেড় লাখ টাকার স্থলে ১২ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে মামলা করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা হয়। তবে ওই তিন লাখ টাকা থেকে এক লাখ ৮০ হাজার টাকা তাঁকে না দিয়ে কাজী মোবারক হোসেন নিজেই রেখে দেন এবং তাঁকে মাত্র এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী আরও জানান, ২০২২ সালে তাঁর চাচা কাজী মোবারক হোসেন তাড়াশ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের শুকুর আলীর ছেলে হাসান আলীর সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে পড়ান। বর্তমানে তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করছেন।

তবে সম্প্রতি তাঁর চাচা কাজী মোবারক হোসেন দ্বিতীয় স্বামীর বাড়িতে গিয়ে এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে প্রথম স্বামীর সঙ্গে করা মামলার এফিডেভিটের কথা বলে তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করছেন বলে অভিযোগ করেন সুমি। একই সঙ্গে প্রথম স্বামীর বিরুদ্ধে নতুন করে মামলা করার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সুমি বলেন, “আমি নতুন করে প্রথম স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করতে চাই না। কিন্তু আমার চাচা আমাকে মামলা করতে চাপ দিচ্ছেন। মামলা না করলে পাঁচ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দিচ্ছেন। টাকা না দিলে আমার ক্ষতি করা হবে বলেও ভয় দেখানো হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, কাজী মোবারক হোসেন নিজের প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে তাঁকে হয়রানি করছেন এবং লোকজন পাঠিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী উম্মে হাবিবা সুমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত কাজী মোবারক হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনাকে ফোনে এ বিষয়ে কোনো কথা বলব না। আমার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং আমার ভাতিজির কাছে কী কী কাগজপত্র আছে, সেগুলো নিয়ে আসুন। সামনাসামনি কথা বলব।”

তবে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কোনো স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানগড়া বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হাফিজুর রহমান, কাজে লাগাতে চান সাংগঠনিক অভিজ্ঞতা

১

ব্রহ্মগাছার চাঁদপুর গ্রামে নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম মাস্টারের মতবিনিময়

২

বারহাট্টায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

৩

জনপ্রিয়তার শীর্ষে ৩নং সগুনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সোহেল রানা (তানহা)

৪

রায়গঞ্জে মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, পেল জাতীয় সমবায় পুরস্কার

৫

তাড়াশে কাজীর বিরুদ্ধে কাবিননামায় জালিয়াতি ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ

৬

চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষ দেখতে চায় আলহাজ্ব আফসার আলী সরকারকে

৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

৮

বারহাট্টায় উন্নয়নের নতুন উদ্যোগ, একসঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন এমপি

৯

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ

১০

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

১১

তাড়াশে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় বিএনপির মনোনয়ন তুললেন মাসুদ

১২

তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার

১৩

রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী

১৪

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

১৬

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

১৭

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

১৯

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

২০