reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 নভেম্বর 2026 ইং
৬৯ বার পড়া হয়েছে

জনপ্রিয়তার শীর্ষে ৩নং সগুনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সোহেল রানা (তানহা)

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নং সগুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোহেল রানা (তানহা)।

শনিবার (২১শে নভেম্বর) বিকেলে তাড়াশ উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিতি ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের নির্বাচনী প্রত্যাশার কথা তুলে ধরে সোহেল রানা (তানহা) বলেন,৩নং সগুনা ইউনিয়নবাসীর প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। দলীয় মনোনয়ন পেয়ে জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে ইউনিয়নটিকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সোহেল রানা (তানহা) আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন ও ইউনিয়নবাসীর সমর্থন পেলে সগুনা উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সগুনা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ এবং ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানগড়া বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হাফিজুর রহমান, কাজে লাগাতে চান সাংগঠনিক অভিজ্ঞতা

১

ব্রহ্মগাছার চাঁদপুর গ্রামে নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম মাস্টারের মতবিনিময়

২

বারহাট্টায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

৩

জনপ্রিয়তার শীর্ষে ৩নং সগুনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সোহেল রানা (তানহা)

৪

রায়গঞ্জে মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, পেল জাতীয় সমবায় পুরস্কার

৫

তাড়াশে কাজীর বিরুদ্ধে কাবিননামায় জালিয়াতি ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ

৬

চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষ দেখতে চায় আলহাজ্ব আফসার আলী সরকারকে

৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

৮

বারহাট্টায় উন্নয়নের নতুন উদ্যোগ, একসঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন এমপি

৯

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ

১০

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

১১

তাড়াশে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় বিএনপির মনোনয়ন তুললেন মাসুদ

১২

তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার

১৩

রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী

১৪

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১৫

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

১৬

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

১৭

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

১৯

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

২০