খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (২৪ নভেম্বর) গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ঘুড়কা কার্যালয়ে সমিতির ১৪তম বার্ষিক সাধারণ সভায় এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সমিতির সভাপতি মুঞ্জু আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মো. নবীরুল ইসলাম।
গুড নেইবারস বাংলাদেশের সহকারী প্রোগ্রাম অফিসার রিয়াদুন জান্নাত রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. কামরুজ্জামান, সিরাজগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. আমাত ইলাহ খান, টাঙ্গাইল জেলা সমবায় কর্মকর্তা ইফতেখার হোসাইন খান, রায়গঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গুড নেইবারস বাংলাদেশের হেড অব সোশ্যাল ইকোনমি ডিপার্টমেন্ট রেমন্ড কুইয়া এবং সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় সমিতির বিগত বছরের কার্যক্রম, অর্জন, সাংগঠনিক অবস্থা, আর্থিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমবায়ের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে সমিতির ভূমিকা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি অর্জনকে সমিতির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ অর্জন ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নারীদের সমবায়ভিত্তিক উদ্যোগে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন