reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 নভেম্বর 2026 ইং
৬৮ বার পড়া হয়েছে

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে সলঙ্গা থানা শাখার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে কে.এম. আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং চারজন স্বতন্ত্র স্বেচ্ছাসেবীর ভোটে প্রত্যক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কে.এম. আমিনুল ইসলাম হেলাল। ২৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম এবং ৩০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ।

এ ছাড়া জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ লোকমান ও ইঞ্জিনিয়ার মো. রাকিব হোসেন খান।

কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব, জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম, ইসমাইল হোসেন, সাজিদ মুন এবং সাংবাদিক সোহেল রানা।

প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের সমন্বিত উদ্যোগে সলঙ্গার স্বেচ্ছাসেবী অঙ্গন আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।

পাশাপাশি মানবিক কার্যক্রম সম্প্রসারণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০