খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি ও পুকুর নিয়ে বিরোধের জেরে সংঘটিত জোড়া খুন মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. ফরহাদ আলী (২২) এবং গোয়ালপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে খবির (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ আলী রায়গঞ্জ থানার ২০২৫ সালের ১ অক্টোবর দায়ের করা ১ নম্বর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অপরদিকে খবির ২০২৬ সালের ৪ মার্চ দায়ের করা রায়গঞ্জ থানার ৪ নম্বর মামলার এজাহারনামীয় ১৯ নম্বর আসামি। গোয়ালপাড়া এলাকায় পুকুর নিয়ে বিরোধের জেরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ঘুরকা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও জোড়া খুন মামলার এজাহারনামীয় আসামি দুজনকে ঘুরকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন