reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 13 নভেম্বর 2026 ইং
১৪৮ বার পড়া হয়েছে

কথায় নয়, কাজে জনসেবা; কোদাল হাতে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী বাবলু

জনপ্রতিনিধি হওয়ার অপেক্ষায় না থেকে জনদুর্ভোগ লাঘবে নিজেই মাঠে নেমেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার বেহাল সড়কটি নিজস্ব অর্থায়নে রাবিশ ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন তিনি। এর আগেও ব্যক্তিগত উদ্যোগে মানুষের চলাচলের সুবিধার্থে সড়কটি কয়েকবার সংস্কার করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজ হাতে কোদাল নিয়ে সড়কটিতে রাবিশ ফেলে সংস্কারকাজ শুরু করেন বাবলু। তাঁর নিজস্ব অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে এ কাজ পরিচালিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার এ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে বৃষ্টির দিনে কাদা ও পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জাহিদুল ইসলাম বাবলু এর আগেও কয়েক দফায় নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেছেন। এবারও একইভাবে নিজস্ব অর্থায়নে রাবিশ ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁরা বলছেন, জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসা প্রশংসনীয় উদ্যোগ।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু বলেন, ‘শুধু নির্বাচন করব, এমনটা নয়। আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। মানুষের উপকারে আসতে পারলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।’

স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সড়কটির স্থায়ী সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ থেকে মুক্তি পাবেন নিমগাছী ও শালিয়াগাড়ী এলাকার বাসিন্দারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

১

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

২

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৩

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

৫

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

৬

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

৭

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

৮

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৯

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১০

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১১

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১২

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

১৪

যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

১৫

শেরপুরে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সোবহান মন্ডল আটক

১৬

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

১৭

লকডাউন ঘিরে নিরাপত্তার চাদরে রায়গঞ্জ-সলঙ্গা, রাতভর পুলিশের টহল

১৮

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সন্দেহ

১৯

বগুড়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযান, মাদকসহ আটক ১০

২০